সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
খেলা

ইতিহাস গড়লেন শান্ত, গলে জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গল টেস্টে ইতিহাস গড়লেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মতো এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন তিনি।

শনিবার (২১ জুন) টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রান নিয়ে মাঠে নামেন। এরপর এই জুটি যোগ করে ১০৯ রান। তবে দুর্ভাগ্যজনকভাবে মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করেন মুশফিক। থারিন্ডু রাথনায়েকের সরাসরি থ্রোয়ে রানআউট হন তিনি। তার ১০২ বলের ইনিংসে ছিল ৪টি চারের মার।

একপ্রান্তে দৃঢ়তায় দাঁড়িয়ে ছিলেন শান্ত। ১৯৯ বল মোকাবিলায় ৯টি চার ও ৩টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। লিটন দাস (৩) ও জাকের আলী (২) দ্রুত ফিরলেও শান্তর ব্যাটে ভর করেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রান।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন