সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

স.ম. আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী: পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার প্রখ্যাত সাংবাদিক, দৈনিক পত্রদূত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তালা উপজেলার মিঠাবাড়িতে মরহুমের কবরে সাতক্ষীরা প্রেসক্লাব, পত্রদূত পরিবারসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস এবং বাংলাভিশনের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, দৈনিক পত্রদূত-এর বার্তা সম্পাদক এস.এম. শহীদুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ, আব্দুল মমিনসহ আরও অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, এসএ টিভির প্রতিনিধি এম. শাহীন গোলদার, ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউনের প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দীপ্ত টিভির প্রতিনিধি ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, এসএম তহিদুর রহমান, সেলিম হোসেন, এসএম হাবিবুল হাসান, আব্দুর রহিম, আল-মামুন প্রমুখ।

স.ম. আলাউদ্দীনের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর ভ্রাতা স.ম. আকতারুল ইসলাম ও পুত্র ইকবাল পারভেজ জয়।

আলোচনায় বক্তারা বলেন, স.ম. আলাউদ্দীন ছিলেন মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী এবং সাতক্ষীরার অর্থনীতি, শিক্ষা ও সাংবাদিকতার অগ্রগতিতে অনন্য অবদান রাখা এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এবং দৈনিক পত্রদূত-এর প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর উদ্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কাঠামোয় এক বিপ্লব ঘটেছিল।

আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ জুন সাতক্ষীরা সদর থানা সংলগ্ন নিজ অফিসে কর্মরত অবস্থায় স.ম. আলাউদ্দীন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা এসময় দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন