সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
আন্তর্জাতিক

ইসরাইল বিরোধী পোস্টের অভিযোগে পেন্টাগনের কর্মকর্তাকে বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি এবং ইসরাইলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে পেন্টাগনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

ওই কর্মকর্তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। খবর দিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কর্নেল নাথান ম্যাককরমাক, যিনি জয়েন্ট চিফস অব স্টাফের জে-৫ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরেটে লেভান্ত ও মিশর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি সামনে আসে জুইশ নিউজ সিন্ডিকেট (JNS)-এর এক প্রতিবেদনের মাধ্যমে, যেখানে একটি আংশিক ছদ্মনামে পরিচালিত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বিষয়বস্তু তুলে ধরা হয়। ধারণা করা হচ্ছে, সেই অ্যাকাউন্টটি ম্যাককরমাকেরই। অ্যাকাউন্টটি থেকে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বাজে মিত্র’ বলে আখ্যায়িত করা হয়েছিল।

পরে পেন্টাগনের এক মুখপাত্র JNS-কে জানান, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাককরমাক জয়েন্ট স্টাফে আর থাকছেন না। বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রতিরক্ষা দপ্তর একজন বিশেষ তদন্তকারী নিয়োগ করেছে, যিনি বিতর্কিত পোস্টগুলোর প্রভাব ও উৎস খতিয়ে দেখছেন।

মিডল ইস্ট আই-এর তথ্য অনুযায়ী, সেই অ্যাকাউন্ট থেকে আরও বেশ কিছু মন্তব্য করা হয়, যার মধ্যে রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর মিত্রদের বিরুদ্ধে কড়া সমালোচনা। নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক গোষ্ঠীকে ‘ইহুদি-শ্রেষ্ঠত্ববাদী দুষ্টচক্র’ বলে অভিহিত করে দাবি করা হয়, তাঁরা ‘এরেটজ ইসরায়েল’ প্রতিষ্ঠার নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে বিতাড়িত করতে চান।

পেন্টাগন পরে একটি বিবৃতিতে স্পষ্ট করে জানায়, ওই পোস্টগুলো প্রতিরক্ষা দপ্তর বা জয়েন্ট স্টাফের কোনো দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না। বিবৃতিতে বলা হয়, “জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কের জন্য অংশীদারত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ম্যাককরমাকের লিংকডইন প্রোফাইল অনুসারে, তিনি ২০২৩ সালের জুন থেকে বর্তমান পদে নিযুক্ত ছিলেন। মিডল ইস্ট আই আরও জানিয়েছে, ওই পোস্টগুলোতে ওয়াশিংটনের নীতিকে ইসরাইলের আগ্রাসন উসকে দেওয়ার ক্ষেত্রেও দায়ী করা হয়েছে।

একজন চুক্তিভিত্তিক পেন্টাগন কর্মী মন্তব্য করেছেন, “এমন দায়িত্বপূর্ণ পদে থাকা কেউ নিজের পরিচয়ে এমন উসকানিমূলক বক্তব্য দেবেন, তা ভাবা যায় না।”

বর্তমানে ওই বিতর্কিত পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে আর্কাইভে।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন