সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
সারাদেশসিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে প্রস্তুতি নিচ্ছে।

ইরানি কর্মকর্তা ও মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়, তাহলে ইরান প্রথমে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে। এরপর অন্যান্য আরব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্য হতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরানপন্থি গোষ্ঠীগুলো ইতিমধ্যেই মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে। গত বছর জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও, হুথি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে নৌমাইন স্থাপন করে, তাহলে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী কার্যত অবরুদ্ধ হয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউরোপে প্রায় ৩০টি জ্বালানি রিফুয়েলিং বিমান পাঠিয়েছে। এই বিমানগুলো মার্কিন ঘাঁটি রক্ষায় বা ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলায় বোমারু বিমানের পাল্লা বাড়াতে ব্যবহার করা হতে পারে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যাদের বেশিরভাগই সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা চালিয়ে কেউ কোনো সমাধানে পৌঁছাতে পারবে না। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তবে তার দায়ভার বহন করতে হবে ইসরায়েল ও তার প্রধান মিত্রদের।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

৩৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন