সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

আড়াই ঘণ্টা পর বৃষ্টি শেষে ফের খেলা শুরু 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৮ জুন, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান সংগ্রহ করেছে। আড়াই ঘণ্টা পর ফের খেলা শুরু হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খেলা চলবে। বাকি আছে আরও ৩১.৪ ওভার।

বৃষ্টির আগে ১৩০.২ ওভার ব্যাট করে বাংলাদেশ, উইকেট হারিয়েছে মাত্র ৪টি। ক্রিজে আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১৫৯ রান এবং লিটন কুমার দাস ৬১ রানে অপরাজিত। তাদের পঞ্চম উইকেট জুটিতে এসেছে এখন পর্যন্ত ২০৫ বলে ১১৪ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ইনিংসের মাত্র ৪৫ রানের মধ্যেই ফিরে যান শীর্ষ তিন ব্যাটার এনামুল হক বিজয়, সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক সৌরভ। এ অবস্থায় দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম।

চতুর্থ উইকেটে তারা গড়েন ২৬৪ রানের দুর্দান্ত এক জুটি। ৪৮০ বলের এই স্থায়ী জুটিতে দুজনেই তুলে নেন সেঞ্চুরি—নাজমুল শান্তর এটি ছিল টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এবং মুশফিকের দ্বাদশ।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৯২ রান। শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রানে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় দিনের শুরুতেই ফিরেন শান্ত। ২৭৯ বল মোকাবেলা করে ১৫টি চার ও ১ ছক্কায় ১৪৮ রান করেন তিনি।

এরপর মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের দৃঢ়তায় আবারও চাঙ্গা হয়ে ওঠে বাংলাদেশ। বৃষ্টির আগে পর্যন্ত তারা গড়েন ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২৩/৪, অপরাজিত রয়েছেন মুশফিক (১৫৯*) ও লিটন (৬১*)। ম্যাচে ফের নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করেছে টাইগারদের ধারাবাহিক ব্যাটিং।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন