সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

ফরদো পারমাণবিক স্থাপনা: ধ্বংস করা কি সত্যিই অসম্ভব !

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের ফরদো পারমাণবিক স্থাপনাটি কোম শহরের কাছে একটি পাহাড়ের গভীরে গড়ে তোলা হয়েছে।

এটি মূলত পাঁচটি সুড়ঙ্গ দিয়ে পাহাড়ের নিচে প্রবেশযোগ্য এবং প্রবল নিরাপত্তাব্যবস্থার আওতায় রয়েছে। মাটির প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত এই কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

২০০৯ সালে এই কেন্দ্রের অস্তিত্ব প্রথমবার প্রকাশ্যে আসে, যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতারা যৌথভাবে এক ঘোষণায় এর তথ্য জানান। সেই সময় প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, ফরদোর আকার-গঠন কোনো শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০১৮ সালে ইসরায়েলের দাবি অনুযায়ী, তারা ইরানের ‘পারমাণবিক আর্কাইভ’ থেকে বিপুলসংখ্যক গোপন নথি উদ্ধার করেছে। এতে ফরদোর বিস্তারিত নকশা এবং পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। বিশ্লেষক ডেভিড আলব্রাইট বলেন, এসব নথি যাচাই করে প্রমাণিত হয়েছে, ইরান হয়তো প্রতিবছর একটি বা দুটি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের লক্ষ্যে কাজ করছিল।

ইরান অবশ্য এসব অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছে, দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

২০১৫ সালে স্বাক্ষরিত ‘জেসিপিওএ’ চুক্তি অনুযায়ী ফরদো থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বেশির ভাগ যন্ত্র সরিয়ে নেওয়া হয়। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান আবার কর্মসূচি জোরদার করে।

সাম্প্রতিক আইএইএ রিপোর্ট অনুযায়ী, ফরদোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যেখানে রয়েছে প্রায় ২,৭০০টি সেন্ট্রিফিউজ। কিছু বিশেষজ্ঞের মতে, এই হার আরও বাড়িয়ে খুব অল্প সময়েই অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করা সম্ভব, যা কয়েকটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, ফরদোর অবস্থান এতটাই গভীরে যে, এটি ধ্বংস করতে হলে অত্যন্ত শক্তিশালী বোমা এবং একাধিক নির্ভুল আঘাতের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা জিবিইউ-৫৭/বি বোমাও একবারে সফল হতে পারে না বলে মনে করা হচ্ছে। একাধিকবার ঠিক একই স্থানে আঘাত করলেই কেবল কিছুটা ফল পাওয়া যেতে পারে।

ইসরায়েলের কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র চাইলে এই হামলা সম্ভব, তবে সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন