সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
প্রযুক্তি

বাংলাদেশে আসছে ‘গুগল পে’, প্রথম ধাপে সেবা দিচ্ছে সিটি ব্যাংক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’।

আগামী ২৪ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন।

সেবাটি বাংলাদেশে নিয়ে আসছে সিটি ব্যাংক, যার প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে গুগল, মাস্টারকার্ড ও ভিসা। ফলে গুগল পে’র সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হিসেবে নাম লিখিয়েছে সিটি ব্যাংক।

প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। তারা তাদের কার্ড গুগল ওয়ালেট-এ যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরবর্তী পর্যায়ে অন্যান্য ব্যাংকও এই প্ল্যাটফর্মে যুক্ত হলে সেবার পরিসর আরও বাড়বে।

ব্যবহারকারীরা গুগল পে-এর মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও ঝামেলাবিহীন লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন হবে না।

সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রয়োজন হবে। ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করলেই এই সুবিধা পাওয়া যাবে।

গুগল পে ব্যবহার করতে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। লেনদেনের সময় কার্ডের প্রকৃত তথ্যের পরিবর্তে একটি সুরক্ষিত টোকেন ব্যবহৃত হয়, যা গ্রাহকের তথ্য গোপন ও নিরাপদ রাখে।

এই উদ্যোগ ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৭০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন