সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ কামব্যাক

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গল টেস্টের প্রথম দিনেই পাল্টে গেল চিত্র। ইনিংসের শুরুতে টপ অর্ডারের বিপর্যয়ে নাকাল হওয়া বাংলাদেশ শেষ বিকেলে হাসিমুখেই মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জুটিতে ভর করে।

প্রথম সেশনের মধ্যেই মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেখান থেকেই হাল ধরেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিক। দিনের শেষে এই দুই ব্যাটারের অপরাজিত জুটিতে স্কোরবোর্ডে বাংলাদেশ জমা করেছে ৩ উইকেটে ২৯২ রান।

চতুর্থ উইকেটে গড়া ২৪৭ রানের এই জুটি পুরো ম্যাচের গতি পাল্টে দেয়। শান্ত ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন, ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৪টি চারে ও একটি ছক্কায়। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

অন্যদিকে, ব্যক্তিগত ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। তবে সেঞ্চুরির পর তেমন উচ্ছ্বাস প্রকাশ করেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। বরং এক হাতে হেলমেট ও অন্য হাতে ব্যাট উঁচিয়ে কেবল একটি হাসি ছুড়ে দেন আকাশপানে। সেটি যেন ছিল স্বস্তির প্রকাশ—কারণ, গত ১৩ ইনিংস ধরে কোনো ফিফটি না পাওয়া এবং বয়সজনিত সমালোচনার জবাব দিতে পেরেছেন এদিন।

মুশফিক অপরাজিত আছেন ১০৫ রানে। তার ইনিংসটি এসেছে ৫টি চারের সাহায্যে। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত আগস্টে, পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসে।

শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো খেলেন মুশফিক। এই দলের বিপক্ষেই টেস্টে সবচেয়ে বেশি রান রয়েছে তার। আর গলের মাঠ তো যেন তার জন্য সৌভাগ্যের। এখানেই তিনি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

প্রথম দিনের সেরা বোলার শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়া। তিনি নিয়েছেন দুটি উইকেট।

সকালের ধাক্কা ভুলিয়ে দিয়ে শান্ত-মুশফিকের দৃঢ়তায় ম্যাচে শক্ত অবস্থানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন