সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

জালে ধরা পড়ল সাড়ে ৩ কেজির বিশাল ইলিশ, বিক্রি ৭ হাজার টাকায়

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর হাতিয়ার সূর্যমুখী মাছঘাটে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিরল আকৃতির বিশাল ইলিশ মাছ।

সাড়ে ৩ কেজি ওজনের এ মাছটি স্থানীয় বাজারে ৭ হাজার টাকায় বিক্রি হয়, যা ঘাটজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গভীর মেঘনা নদী থেকে মাছটি ধরে আনা হয়। স্থানীয় জেলে মনির মাঝির ট্রলারের জেলেরা মাছটি ধরার পর তা সূর্যমুখী মাছঘাটে নিয়ে আসেন। বাজারে এত বড় ইলিশ বহুদিন পর আসায় আশপাশের মানুষ ভিড় জমাতে শুরু করেন। মাছটি দেখতে ও ছবি তুলতে অনেকেই হাজির হন ঘাটে।

মাছটির নিলাম হয় কামাল উদ্দিনের মৎস্য আড়তে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী ৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। দাম নিয়েও চলে বেশ আলোচনা। কারণ, এত বড় ইলিশ বাজারে সচরাচর দেখা যায় না।

সূর্যমুখী মাছঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, “বছরের প্রথম দিনেই এমন একটি বড় ইলিশ পাওয়া খুবই সৌভাগ্যের। এটা আমাদের জন্য শুভ সূচনা। এত বড় ইলিশ ঘাটে খুব কম আসে। মাছটি দেখতে স্থানীয় মানুষজন ব্যাপক উৎসাহ নিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর বাজারে বড় ইলিশ আসায় জেলেদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। মাছ ধরা মৌসুম ভালো যাবে—এমনটাই সবার প্রত্যাশা।”

মেঘনায় মাছ ধরা পুনরায় শুরু হওয়ার পর এই বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, এবারের মৌসুমে আরও বড় ইলিশ পাওয়া যাবে, যা বাজারে সাড়া ফেলবে এবং জেলেদের জন্য লাভজনক হবে।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন