সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

পাঁচ মাসের মধ্যে তেলের দামে সর্বোচ্চ বৃদ্ধি, আরও বাড়ার শঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এর ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের মূল্য দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬০ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। এর আগে শুক্রবার একদিনেই তেলের দাম বেড়েছিল প্রায় ৭ শতাংশ, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় উল্লম্ফন।

বিশ্লেষকদের মতে, ইরানের গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন করে সরবরাহে ঝুঁকি তৈরি করেছে। বিশ্বে সরবরাহকৃত মোট তেলের প্রায় ৩ শতাংশ আসে ইরান থেকে, আর হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয় বিশ্বব্যাপী সরবরাহের এক-পঞ্চমাংশের বেশি তেল ও এলএনজি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে আরও বিস্তৃত করার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, তাহলে তেলের দাম আরও বাড়বে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতি ও উৎপাদন ব্যয়ের চাপ সৃষ্টি হতে পারে।

বিশ্বব্যাপী ইতোমধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিতে ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে তেলের দামের ঊর্ধ্বগতি আন্তর্জাতিক বাজারকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন