সর্বশেষ

জাতীয়এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের গেজেট জারি, শপথের প্রস্তুতি
সারাদেশকুষ্টিয়ায় বিজয়ের পর শান্তির বার্তা: সংযমের আহ্বান রেজা আহমেদ বাচ্চু মোল্লার
পাবনা-৫ আসনের ভোট পুন:গণনার দাবি জামায়াতের
নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে ১১ দলের উদ্বেগ, ফল পাল্টানোর অভিযোগ
রাজশাহীতে ছয়টি আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
মিথ্যা মামলার অভিযোগ টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী লুৎফর রহমানের
নওগাঁর ছয় আসনে ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নওগাঁ-২ আসনে পরাজয়ের খবরে বিএনপি কর্মীর মৃত্যু
মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, এলাকায় আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২; মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না : পুলিশ
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবক খুন, অভিযুক্ত পলাতক
কুয়াকাটায় মোটরসাইকেল চালককে হোটেলে আটক ও নির্যাতন
বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, অন্তত ৬ আহত
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরেহীর মৃত্যু
ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার নিহত
জাতীয় সংসদ নির্বাচন : কুষ্টিয়া-১ আসনে ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মাদারীপুর-৩ আসনে ধানের শীষের কাছে হেরে গেল জামায়াত
রংপুর-৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এলাকা
পঞ্চগড়ে ভাইরাল ভিডিও নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের পদত্যাগ
খেলাউয়েফা নেশন্স লিগ: একই গ্রুপে স্পেন-ইংল্যান্ড, রোনালদোর প্রতিপক্ষ হলান্ড
জাতীয়

শেখ কবির হোসেন গোপনে দেশত্যাগ করে সিঙ্গাপুরে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ জুন, ২০২৫ ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও সাবেক প্রভাবশালী নেতা শেখ কবির হোসেন রোববার (৮ জুন) সকালে গোপনে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি একটি ফ্লাইটে করে দেশ ছাড়েন। তার এ গমন নিয়ে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, শেখ কবির হোসেন দেশের বাইরে চলে গেছেন। সূত্র জানায়, তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পদ দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ কবির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও একটি প্রভাবশালী মহলের চাপের মুখে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি চক্রের সহায়তায় শেখ কবির ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নির্বিঘ্নে দেশত্যাগ করতে সক্ষম হন।

উল্লেখ্য, শেখ কবির হোসেন আওয়ামী লীগ সরকার আমলে আর্থিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অত্যন্ত প্রভাবশালী অবস্থানে ছিলেন। ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) একটানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যানসহ অন্তত ২৩টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের শাসনামলে তার এসব পদে দীর্ঘদিন অবস্থান এবং নির্বাচন ছাড়াই পুনঃনিয়োগ নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। বর্তমান পরিস্থিতিতে তার হঠাৎ দেশত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন