সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের রেকর্ড চাপ, ১৯ কোটি টাকা টোল আদায়

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি

শনিবার, ৭ জুন, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর একটি—ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দেখা গেছে নজিরবিহীন যানবাহন চলাচল।

১ জুন থেকে ৬ জুন পর্যন্ত মাত্র ছয় দিনে যমুনা সেতু পার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন। একই সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।

এর মধ্যে ৭ জুন বৃহস্পতিবার সেতুতে রেকর্ডসংখ্যক যানবাহন চলাচল করে। ওইদিন ৬৪ হাজার ২৮৩টি গাড়ি পার হয়ে যমুনা সেতু চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ গাড়ি চলাচলের নতুন রেকর্ড গড়ে। এই দিনেই সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে,

১ জুন পার হয় ২৭,১৭৩টি যানবাহন, টোল আদায় ২ কোটি ৫৯ লাখ টাকা।
২ জুন ৩০,১৬৭টি, টোল ২ কোটি ৭৫ লাখ।
৩ জুন ৩৩,৫৬৪টি, টোল প্রায় ২ কোটি ৮৭ লাখ।
৪ জুন ৫১,৮৪৯টি, টোল ৩ কোটি ৫৯ লাখ টাকা।
৫ জুন সর্বোচ্চ ৬৪,২৮৩টি, টোল ৪ কোটি ১০ লাখ টাকা।
৬ জুন পার হয়েছে ৪৮,১৮৪টি গাড়ি, আদায় ৩ কোটি ৪৩ লাখ টাকা।
এই ছয় দিনে সবচেয়ে বেশি যানবাহন পার হয়েছে উত্তরবঙ্গগামী লেনে। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ২৪টি জেলার মানুষ এই সড়ক ব্যবহার করায় ঈদ উপলক্ষে যানবাহনের চাপ চরমে পৌঁছায়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, "ঈদের চাপ সামাল দিতে দুই পাশে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছিল। এর মধ্যে চারটি ছিল মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট।"

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর থেকে টোল আদায় কার্যক্রম চলে আসছে। বর্তমানে এই কার্যক্রম পরিচালনা করছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন