সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশসাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীরতায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৭ জুন, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল আজহা।

ত্যাগ ও কোরবানির মহৎ আদর্শ নিয়ে প্রতি বছর হিজরি জিলহজ মাসের ১০ তারিখ এই উৎসব পালন করেন মুসলিম সম্প্রদায়।

ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী। এরপর পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঈদুল আজহার মূল বার্তা হলো ত্যাগ ও আত্মোৎসর্গ। ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হন। এই মহান ত্যাগের আদর্শ অনুসরণ করে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করে থাকেন এবং কোরবানির মাংস তিন ভাগ করে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বিতরণ করেন।

রাজধানীসহ সারা দেশে নির্ধারিত স্থানে চলছে পশু কোরবানির কার্যক্রম। সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে প্রায় ২০ হাজার পরিচ্ছন্নকর্মী ঈদের দিন দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বর্জ্য অপসারণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নগরবাসীকে সহায়তা করার জন্য হটলাইন চালু রয়েছে। সিটি করপোরেশন থেকে জানানো হয়, প্রায় ১৩ লাখ ৯০ হাজার পলিব্যাগ, প্লাস্টিক ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করা হয়েছে।

এদিকে, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়ে গ্রামে গেছেন অনেক মানুষ। ফলে ঢাকার সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও ত্যাগের এক অনন্য নিদর্শন। এই চেতনা মুসলমানদের অন্তরে কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন