সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
সারাদেশ

স্মৃতি অ্যালবাম: স্মরণিকার মোড়ক উন্মোচন আজ

কুমারখালী প্রতিনিধি
কুমারখালী প্রতিনিধি

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ সময় ধরে বন্ধুত্বের স্মৃতিকে জীবন্ত করে রাখতে এবং প্রিয় বন্ধুদের সাথে স্মৃতির বন্ধন আরও দৃঢ় করতে “স্মৃতি অ্যালবাম” শিরোনামে এক বিশেষ স্মরণিকা প্রকাশিত হয়েছে।

এই স্মরণিকা, যা ৩৭ পৃষ্ঠার গ্লোসি পেপারে সম্পূর্ণ রঙিন প্রিন্টে প্রকাশিত। যেখানে অন্তর্ভুক্ত হয়েছে সম্পাদকীয়, শুভেচ্ছা বার্তা, স্মৃতিকথা, কবিতা, বন্ধুদের স্মৃতিচারণা, ছবি ও আরও অনেক কিছু।

 

স্মৃতি অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে ঈদ-উল-আযহার দ্বিতীয় দিন, অর্থাৎ আজ ৮ জুন রোববার সন্ধ্যা ৭টায়, কুমারখালী হল বাজারে পৌর কমিউনিটি সেন্টারে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল বন্ধুদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রকাশনাটি সম্পন্ন করেছে ‘বন্ধু মিলন মেলা’'র আয়োজক কমিটি। যেখানে সেই সময়ের বন্ধুত্বের স্মৃতিগুলোকে স্থান দিয়েছেন কুমারখালী উপজেলার '৯৬ ব্যাচের বন্ধুরা। এই স্মরণিকায় শুভেচ্ছা বাণী দিয়েছেন কুমারখালী উপজেলার বিএনপির আহ্বায়ক ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম প্রামাণিক, বন্ধু মিলন মেলা '৯৬ আয়োজক কমিটির সভাপতি ও কুমারখালী মথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট জাকারিয়া মিলন। এছাড়া লিখেছেন, রনজক রিজভী, মাহমুদ শরীফ, মোঃ রবিউল আলম বাবু, শেখ শফিকুল ইসলাম, এস এম তুজামতুল্লাহ বকুল, আব্দুল্লাহ আল ফারুক (এএএফ), মো. আব্দুল্লাহ আল মামুন, আ. আ. আমীন, দিলশাদ সাগর, এস এম মোস্তফা জামানসহ আরও অনেক প্রিয় বন্ধু ও তাদের স্মৃতিচারণা স্থান পেয়েছে।

প্রকাশিত এই স্মরণিকা স্মৃতি অমলিন করে রাখার এক অসাধারণ উপায়। লেখকরা উল্লেখ করেছেন, এই অ্যালবাম বন্ধুত্বের বন্ধন অটুট রাখবে এবং এক অনন্য স্মৃতির দালান হিসেবে কাজ করবে। অতীতের সুন্দর মুহূর্তগুলো মনে করে আবার নতুনভাবে আগুন জ্বলে উঠবে বন্ধুদের হৃদয়ে।

 

বন্ধুরা আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতেও এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও একত্রিত হওয়া অব্যাহত থাকবে। তারা বলছেন, ‘আমরা এখন অনেক বড় পাকা চুলের টাকলু, শক্তি-সাহস সবই গেল, কিন্তু বন্ধুত্বের এই স্মৃতি চিরদিন অমলিন থাকবে।’

এই স্মরণিকা বন্ধুদের মধ্যে অদৃশ্য বন্ধনের এক মাইলফলক হয়ে থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে ওঠা এই অমূল্য উপহারটি ভবিষ্যতেও তাদের স্মৃতিপটে অম্লান থাকবে বলে প্রত্যাশা করছেন বন্ধু মিলন মেলা '৯৬ ব্যাচের বন্ধুরা।

 

বন্ধুত্বের বন্ধনে অটুট স্মরণিকা- ২০২৫ "স্মৃতি অ্যালবাম" এর মোড়ক উন্মোচন:

 

বন্ধুত্বের বন্ধনে অটুট স্মরণিকা- ২০২৫ "স্মৃতি অ্যালবাম" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম প্রামানিক আনছার, বিশেষ অতিথি থাকবেন কুমারখালী এম এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং শিক্ষক ও কথাসাহিত্যিক সোহেল আমিন বাবু। সভাপতিত্ব করবেন, বন্ধু মিলন মেলা '৯৬ আয়োজক কমিটির সভাপতি এ্যাড: জাকারিয়া মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাংবাদিক মাহমুদ শরীফ ও রনজক রিজভী।

 

আজ ৮ জুন রোববার, সন্ধ্যা ৭টায় বন্ধু মিলন মেলা '৯৬ আয়োজক কমিটির আয়োজনে কুমারখালী হলবাজারে পৌর কমিউনিটি সেন্টারে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।

৮৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন