সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

জ্বালানির দাম কম, অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই: উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম কমার পরও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “বাস ভাড়ায় অনিয়ম সহ্য করা হবে না। যেসব পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উপদেষ্টা আরও জানান, “মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও অনিয়ম দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং গুরুত্বের সঙ্গে তা মোকাবিলা করা হচ্ছে।”

বাস ভাড়ার বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে একটি ঘটনায় অতিরিক্ত ১০০ টাকা ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট যাত্রীকে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে এবং ওই পরিবহনকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, “কিছু ঢালাও অভিযোগ আসছে ভাড়া বাড়তি নেওয়ার বিষয়ে। তবে নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

প্রসঙ্গত, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা করে কমানো হয়েছে। এর আগে মে মাসেও লিটারে ১ টাকা কমানো হয়েছিল।

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন