সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর পত্নীতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনিবির আশরাফ (১৭), হৃদয় হোসেন (১৭) এবং সাদমান সাকিব (১৭)। তিনজনই ছিলেন বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেলে করে নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পার্বতীপুর মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের পেছনে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সুনিবির আশরাফ। অপর দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হৃদয় হোসেন ও সাদমান সাকিবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই হৃদয় হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া সাদমান সাকিব চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ জুন) সকালে মারা যান।

নিহতদের মধ্যে সুনিবির আশরাফ মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে ও একটি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। হৃদয় হোসেন ওই এলাকার আখতারুজ্জামানের ছেলে এবং সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী। সাদমান সাকিব ছিলেন শাহাজান আলীর ছেলে ও মহাদেবপুর কলেজের শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুল হক বলেন, "ঘটনাস্থলেই সুনিবিরের মৃত্যু হয়। নিহতদের পরিবারের অনুরোধে কোনো অভিযোগ গৃহীত হয়নি এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

তিন বন্ধুর একসাথে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন