সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশকুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ জুন) রাতে প্রেসিডেন্ট লিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বার্তায় অধ্যাপক ইউনূস লিখেছেন, “প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল। কোরিয়ার জনগণ আপনার নেতৃত্বে যে আস্থা রেখেছে, তা এই নির্বাচনের ফলাফলই প্রমাণ করে।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “আমরা আশা করি, আপনার নেতৃত্বে দক্ষিণ কোরিয়া শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আপনি জনগণের প্রত্যাশা পূরণে সফল হবেন।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের, যা গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে। ইউনূস উল্লেখ করেন, “কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে ভূমিকা রেখে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

শুভেচ্ছা বার্তায় ইউনূস আরও লেখেন, “আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি, আপনি দক্ষিণ কোরিয়ায় নিম্নআয়ের জনগণের জন্য ক্ষুদ্রঋণ প্রদানে জুবিলি ব্যাংক প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছিলেন, তা লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। আমরা উভয়েই মাইক্রোক্রেডিটের মাধ্যমে মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী, এটাই আমাদের অভিন্ন লক্ষ্য।”

বার্তার শেষে অধ্যাপক ইউনূস কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সাফল্য এবং দক্ষিণ কোরিয়ার জনগণের শান্তি ও অগ্রগতির কামনা করেন।

উল্লেখ্য, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং সদ্যসমাপ্ত নির্বাচনে জয়লাভ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

৪১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন