সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
খেলা

চাটমোহরে সিপিএলের শুভ সূচনা, উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান হীরা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে অনাড়ম্বরপূর্ণ আয়োজনে শুরু হয়েছে চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল)।

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় সোমবার (২ জুন) বিকেল সাড়ে তিনটায়।

চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, ক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন সাব্বির, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদীরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিবিগ্রাম ইউনাইটেড ও আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডিবিগ্রাম ইউনাইটেড। ব্যাটিংয়ে নেমে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ডিবিগ্রাম ইউনাইটেড।

উল্লেখ্য, সময়স্বল্পতার কারণে প্রথমদিনের খেলাটি ২০ ওভারের পরিবর্তে ১৫ ওভারে সীমাবদ্ধ রাখা হয়। এবারের সিপিএলে চাটমোহর পৌরসভা এলাকা থেকে একটি দল এবং বিভিন্ন ইউনিয়নের আরও সাতটি দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন