সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় আগ্রহী পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের বিষয়েও আলোচনা করতে প্রস্তুত, তবে কাশ্মীর সমস্যার সমাধান আগে প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

গত সোমবার (২ জুন) ইসলামাবাদে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, “কাশ্মীর ইস্যু ছাড়া কোনও আলোচনায় অগ্রগতি সম্ভব নয়। এটি আমাদের সর্বাগ্রে সমাধানযোগ্য বিষয়।”

তিনি ভারতের সঙ্গে ভবিষ্যৎ সংলাপের জন্য একটি চার-দফা রূপরেখাও তুলে ধরেন, যেখানে কাশ্মীর সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে যুদ্ধবিরতির উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করার কথা জানান তিনি।

শাহবাজ আরও দাবি করেন, বেলুচিস্তানে ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের হাতে শক্ত প্রমাণ রয়েছে।

তিনি বলেন, “আমরা আলোচনায় আগ্রহী, এমনকি সন্ত্রাসবাদ নিয়েও, তবে তা কাশ্মীর সমস্যার সমাধানের পরেই সম্ভব। ভারত এখন বুঝে শুনে কাজ করবে বলে আমরা আশা করছি।”

পেহেলগাম হামলা ও সাম্প্রতিক উত্তেজনা
সম্প্রতি পেহেলগামে সংঘটিত এক হামলার প্রসঙ্গ টেনে পাকিস্তানি প্রধানমন্ত্রী জানান, “আমরা ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছিলাম, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল। কিন্তু ভারত সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং শত্রুতামূলক আচরণ করেছে।”

তিনি বলেন, “৯ ও ১০ মে মধ্যরাতে ভারতীয় বাহিনী আমাদের ওপর হামলা চালায়। তখন সেনাপ্রধানের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয় আত্মরক্ষায় জবাব দিতে হবে। সেই অনুযায়ী, আমরা আমাদের সামরিক শক্তি ব্যবহার করে তাদের চারটি রাফায়েল জেট ভূপাতিত করি।”

শাহবাজের ভাষ্য অনুযায়ী, ভারত যদি আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে, তাহলে পাকিস্তানও জবাব দিতে পিছপা হবে না।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন