সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

তামাকে কর বাড়েনি, রাজস্ব হারাল এনবিআর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটসহ তামাকপণ্যের দাম ও কর কাঠামো অপরিবর্তিত রাখায় সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের সম্ভাবনা হারিয়েছে বলে মনে করছে তামাকবিরোধী সংগঠনগুলো।

তারা বলছে, এই সিদ্ধান্তে রাজস্ব ঘাটতির পাশাপাশি তরুণদের তামাক ব্যবহারেও উৎসাহিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সিগারেট বাজারের ৮০ শতাংশই নিম্ন ও মধ্যম স্তরের পণ্যে ভরপুর। এই দুটি স্তরের সিগারেট একত্র করে প্রতি প্যাকেটের সর্বনিম্ন মূল্য ৯০ টাকা নির্ধারণ ও অন্যান্য স্তরের দাম বাড়ানোর প্রস্তাব ছিল। তা বাস্তবায়ন হলে রাজস্ব বাড়ার পাশাপাশি জনস্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব পড়ত।

তবে প্রস্তাবিত বাজেটে ছয়বারের মতো বিড়ির দাম ও ১০ বার ধরে এর সম্পূরক শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। একইসঙ্গে জর্দা ও গুলের দাম ও কর হারও অপরিবর্তিত থাকছে। অথচ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন দেশের অর্ধেকেরও বেশি তামাক ব্যবহারকারী, যাদের অধিকাংশই দরিদ্র ও নারী। মূল্যস্ফীতি ও মাথাপিছু আয় বৃদ্ধির প্রেক্ষাপটে এইসব পণ্য আরও সহজলভ্য হয়ে পড়বে এবং ঝুঁকিতে পড়বে দরিদ্র নারীদের স্বাস্থ্য।

এদিকে, প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপও নেওয়া হয়েছে। সিগারেট প্রস্তুতকারকদের নিট বিক্রয়মূল্যের ওপর অগ্রিম কর ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এগুলো যথেষ্ট নয়, সিগারেটের ব্যবহার নিরুৎসাহিত করতে আরও কার্যকর মূল্যবৃদ্ধি জরুরি।

এ প্রসঙ্গে তামাকবিরোধী গবেষণা ও জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “বাংলাদেশে প্রতিদিন তামাকের কারণে ৪৪২ জন মানুষ প্রাণ হারান। কর কাঠামো সংস্কার ও দাম বাড়ানো হলে মৃত্যুর হার কমানো সম্ভব, একই সঙ্গে সরকারের রাজস্বও বাড়বে।”

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তামাকবিরোধীদের প্রস্তাবনা বাজেটে অন্তর্ভুক্ত হলে প্রায় ১৭ লাখ মানুষের অকাল মৃত্যু রোধ করা যেত, যার মধ্যে ৯ লাখ তরুণ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন