সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
অর্থনীতি

রেমিট্যান্সে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ: ১১ মাসে এসেছে ২৭.৫০ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন গতি এসেছে।

এই সময়কালে দেশে এসেছে মোট ২৭ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার—যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১৩ বিলিয়ন ডলার বেশি।

২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি প্রবণতা বজায় থাকলে পুরো অর্থবছরে রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “বর্তমানে অর্থপাচার বন্ধ হয়েছে এবং হুন্ডির দৌরাত্ম্য কমেছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর হার ভালো ও নিরাপদ হওয়ায় প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন।”

মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
সদ্যবিদায়ী মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স—দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৫৮ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ১৬৯ কোটি টাকা।

এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল এপ্রিলে, আর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল মার্চে—৩২৯ কোটি ডলার।

মাসওয়ারি রেমিট্যান্সের পরিসংখ্যান (২০২৪-২৫ অর্থবছর)
জুলাই: ১৯১ কোটি ৩৮ লাখ ডলার
আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার
অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার
নভেম্বর: ২২০ কোটি ডলার
ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
মার্চ: ৩২৯ কোটি ডলার
এপ্রিল: ২৭৫ কোটি ডলার
মে: ২৯৭ কোটি ডলার
প্রবাসীদের পাঠানো বৈধ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সরকারি নীতিমালার উন্নয়ন, হুন্ডি প্রতিরোধ এবং ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থাই এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন