সর্বশেষ

জাতীয়

ইশরাক হোসেন ও জামায়াতের নিবন্ধন ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ জুন, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদসংক্রান্ত বিষয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিল বিভাগ নির্বাচন কমিশনের (ইসি) ওপর দায়িত্ব দিলেও এখনো পর্যন্ত রায়ের লিখিত কপি পায়নি কমিশন।

ফলে এ দুটি ইস্যুতে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ইসি।

রোববার (১ জুন) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি’র সিনিয়র সচিব মো. আখতার হোসেন বলেন, “জামায়াতের নিবন্ধন কিংবা তাদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ব্যবহারের বিষয়ে আমরা এখনো কোনো আদালতের পর্যবেক্ষণ হাতে পাইনি। রায়ের কপি পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “প্রতীকের বিষয়েও আমরা আইন অনুযায়ীই সিদ্ধান্ত নেব। যদি কেউ আইনের আওতায় কোনো প্রতীকের জন্য যোগ্যতা অর্জন করে, তবে সেটাই পাবে। তবে আদালতের পর্যবেক্ষণ বা নির্দেশনা না থাকলে এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।”

বিএনপি নেতা ইশরাক হোসেনের সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে প্রশ্ন করা হলে আখতার হোসেন জানান, “এই বিষয়েও কোনো নির্দেশনা এখনো আমাদের হাতে আসেনি। আদালতের পর্যবেক্ষণ কিংবা সিদ্ধান্ত পাওয়া গেলে কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে।”

মেয়র পদে মেয়াদ শেষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, “মেয়াদের শুরু কিংবা শেষ—উভয় ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। আদালতের কাগজ হাতে না পাওয়া পর্যন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু বলবে না।”

তিনি আরও বলেন, “বিষয়টি আইনগতভাবে কোন দিকে যাবে, সেটা নির্ভর করবে আদালতের রায়ের ওপর। কমিশন নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেবে, তবে আগে আদালতের কপি পাওয়া জরুরি।”

৪২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন