সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

জামালপুরে গ্যাসের সন্ধান: প্রতি দিনে ৭.২ মিলিয়ন ঘনফুট গ্যাস নির্গমন

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহ উপজেলার তারতাপাড়া গ্রামে জামালপুর-১ অনুসন্ধান কূপে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে কূপটি থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট চাপের গ্যাস নির্গত হয়েছে।

এর আগে শনিবার (৩১ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রাথমিক পরীক্ষায় কূপ থেকে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত করা হয়। কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২,৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১,৪৪১ থেকে ১,৪৪৫ মিটার গভীরতা থেকে গ্যাস নির্গত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, এই স্তরের ওপরে আরেকটি স্তরেও গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, “গ্যাসের প্রবাহ ভালো আছে। তবে এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না কূপে মোট কত মজুত গ্যাস রয়েছে। পাশাপাশি অন্য কোনো খনিজ পদার্থ — যেমন তেল — থাকলে সেটিও প্রাথমিক পরীক্ষার পর জানা যাবে।”

পরবর্তী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে গ্যাসের পরিমাণ ও গুণমান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি এ কূপ খনন কাজের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন