সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মেঘনায় ট্রলার ডুবি: দুইজনের মৃত্যু, নিখোঁজ ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দু’জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

নিখোঁজ রয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন শিশু রোহিঙ্গা।

নিহতরা হলেন—ভাসানচর থানার সাব-পোস্ট মাস্টার মো. গিয়াস উদ্দিন (৫৩), যিনি ফেনী পৌর এলাকার দৌলতপুর গ্রামের বাসিন্দা, এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫)।

রোববার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। এর আগে, শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবাচরের কাছে মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন—সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮) এবং রোহিঙ্গা শিশু মো. তামিম (৩), যিনি হাসিনা খাতুনের ছেলে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিসহ মোট ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে করিমবাজার সংলগ্ন ডুবাচরের কাছে ট্রলারটি ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

ওসি আজমল হুদা জানান, ট্রলারটির ৩৯ যাত্রীর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরদিন সকালে লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে আরও এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন