সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চাঁদা না দেয়ায় বিএনপি সমর্থক ব্যবসায়ীর মিলে হামলার অভিযোগ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ১ জুন, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজারে বিএনপি সমর্থক এক ব্যবসায়ীর রাইচ মিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগীর।

ঘটনাটি ঘটেছে গত ২৬ মে সন্ধ্যায়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ইসরাফিল প্রামানিক এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু তাদের অনুসারীদের নিয়ে রফিকুল ইসলাম পলাশের মালিকানাধীন ‘বিশ্বাস রাইচ মিল’-এ হামলা চালান।

ব্যবসায়ী রফিকুল ইসলাম পলাশের অভিযোগ, ইসরাফিল প্রামানিক তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তিনি তা না দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা মিলের সামনে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে, মিলের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে এবং বাধা দিতে আসা চারজনকে মারধর করে আহত করে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিল থেকে চার বস্তা সরিষা ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়া হয়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন তিনি।

২৮ মে সাঁথিয়া থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন যুবলীগ নেতা ইসরাফিল প্রামানিক ও ছাত্রলীগ নেতা মিঠু।

এজাহারে আরও উল্লেখ রয়েছে, ইসরাফিল প্রামানিক এর আগেও ঢাকার পল্টন থানায় বিস্ফোরক মামলা ও সাঁথিয়ায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “ইসরাফিল মেম্বার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। আমি ন্যায়বিচার চাই।”

নন্দনপুর বাজার বণিক সমিতির সভাপতি আলী মর্তুজা বলেন, “এ ধরনের হামলায় ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

তবে পাল্টা অভিযোগ এনেছেন অভিযুক্ত যুবলীগ নেতা ইসরাফিল প্রামানিক। তিনি বলেন, “সেদিন আমার ওয়ার্ডে একটি ঝামেলায় ব্যস্ত ছিলাম। রফিকুল ও তার লোকজন আমার ভাই মিন্টুর বিকাশ দোকানে হামলা ও লুটপাট করে। পরে তারা নিজেরাই রাইচ মিল ও মোটরসাইকেল ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা মামলা করেছে। আমরাও পাল্টা মামলা করেছি।”

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, “উভয়পক্ষই থানায় পৃথক মামলা দায়ের করেছেন। রফিকুলের মামলায় ১৭ জন এবং মিন্টুর মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

৪৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন