সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
মতামত

প্লাস্টিক বোতলে অ্যালকোহল বাজারজাত করছে কেরু!

ফাইজার চৌধুরী
ফাইজার চৌধুরী

রবিবার, ১ জুন, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্লাস্টিক বোতলে অ্যালকোহল বাজারজাত করছে দেশের অন্যতম অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক হাজার মিলিলিটার ও ৫০০ মিলিলিটার বোতলে সরবরাহের অনুমতি দিলেও পরিবেশ দপ্তরের ছাড়পত্র পাওয়া যায়নি। পরীক্ষামূলকভাবে চীন থেকে আমদানি করা ১ লিটারের কাঁচের বোতলে গত ডিসেম্বরে ফরেন লিকার উৎপাদনের উদ্বোধন করেছে কেরু।

অভিযোগ রয়েছে, অনুমতি ছাড়াই গত কয়েক বছর ধরে প্লাস্টিক বোতলে দেশীয় লিকার অ্যালকোহল বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটছে, তেমনি অবৈধভাবে সহজেই পাচার ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তবে কোম্পানির দাবি, অনুমোদন নিয়ে প্লাস্টিক (পেট) বোতলে অ্যালকোহল বাজারজাত করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরের মধ্যে কেরু এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড প্লাস্টিক বোতলে দেশীয় লিকার হিসেবে অ্যালকোহল বাজারজাতকরণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করে। চলতি বছরের ১২ জানুয়ারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মোহাম্মদ মামুন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে পরিবেশবান্ধব বোতলের ধরণ নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের শর্তে বোতল ব্যবহারের অনুমতি দেন। পরে কেরু কোম্পানি বিষয়টি অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করে।

ওই আবেদনের পর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ১২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক চিঠিতে জানান, পেট বোতলে মদ বাজারজাতকরণের পূর্বে পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উন্মুক্ত দরপত্রের (ওটিএম) মাধ্যমে প্লাস্টিক বোতল ক্রয় করে কেরু কোম্পানি অ্যালকোহল বাজারজাত করবে। ওই প্লাস্টিক বোতল প্রস্তুতকারকদের পরিবেশ ছাড়পত্র থাকলেও কেরু কোম্পানির ডিস্টিলারি প্রতিষ্ঠানের ছাড়পত্র নেই। এ ছাড়া, সরকার প্লাস্টিক বোতলকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ হিসেবে নির্ধারণ করেছে। এই অবস্থায় ডিস্টিলারি প্রতিষ্ঠানটি পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক।

তবে, প্লাস্টিক বোতলে অ্যালকোহল বাজারজাতকরণে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি না থাকলেও, কেরু কোম্পানির পূর্ব আবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। সর্বশেষ, গত ২৮ এপ্রিল অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

নাম প্রকাশ না করে কোম্পানির সংশ্লিষ্টরা জানান, বছর খানেক আগে এ বিষয়ে চিঠি চালাচালি শুরু হলেও, কেরু কোম্পানি ২০১১ সাল থেকে কাঁচের বোতলের বদলে প্লাস্টিক বোতল ব্যবহার করছে। বিষয়টির বৈধতা দিতে তারা গত বছর থেকে মাদকদ্রব্য অধিদপ্তর ও পরিবেশ দপ্তরে চিঠি চালাচালি করছে।

অপরদিকে, এ ঘটনাকে উদ্বেগজনক ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা। তারা অবিলম্বে এটি বন্ধের দাবি জানান।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগের সমন্বয়কারী মাফজুর রহমান মুকুল বলেন, “মদ এমনিতেই একটি বিষক্রিয়া। তা’ যদি আবার প্লাস্টিকের বোতলে বাজারজাত করা হয়, তবে মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে মদের সংযোগ ঘটবে, যা ভয়াবহ ক্ষতির দিকে নিয়ে যাবে। এটা খুবই বিপদজনক।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “কেরু কোম্পানি থেকে প্লাস্টিক বোতলে অ্যালকোহল বাজারজাতকরণের জন্য অনুমোদন চাওয়া হয়েছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্লাস্টিক বোতলে অ্যালকোহল বাজারজাতের কোনো সুযোগ নেই। এর পরেও কোম্পানি যদি প্লাস্টিকে অ্যালকোহল বাজারজাত করে, সেটি আইনগতভাবে অপরাধ হবে।”

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপক (এফএল) মো. রাজিবুল হাসান বলেন, “যেহেতু অন্যান্য পানি প্লাস্টিকের বোতলে বাজারজাত হচ্ছে, সেহেতু অ্যালকোহল বাজারজাত করতেও কোনো বাধা থাকা উচিত নয়। তাছাড়া, পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই প্লাস্টিক (পেট) বোতলে অ্যালকোহল বাজারজাত করা হচ্ছে।”

পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. সাদিকুল ইসলাম বলেন, “প্লাস্টিকের বোতলে অ্যালকোহল বাজারজাতের কোনো সুযোগ নেই। এমন কোনো অনুমোদনও দেওয়া হয়নি। যদি কেউ করে থাকে, সেটা অবৈধ। প্লাস্টিকের বোতলে অ্যালকোহল বাজারজাত করলে দুটি ক্ষতি হবে: প্রথমত, пластিক ক্ষতিকর উপাদান; দ্বিতীয়ত, বোতলগুলো পথে-ঘাটে ফেলা হবে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।”
লেখক: সিনিয়র সাংবাদিক

১১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন