সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

সাতক্ষীরায় চাহিদার তুলনায় পশুর যোগান বেশি, কাঙ্ক্ষিত আয় নিয়ে শঙ্কা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ৩১ মে, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরা জেলার খামারীরা শেষ মুহূর্তে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

জেলার বিভিন্ন খামারে গমের ভূষি, ভুট্টা, সয়াবিন খৈল ও নিজস্ব চাষ করা ঘাসসহ অর্গানিক খাদ্য ব্যবহার করে গরু মোটাতাজা করা হচ্ছে।


জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ১২ হাজার ৮৯৪ জন খামারির খামারে এ বছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ৬০৬টি পশু। এর মধ্যে রয়েছে ৪৯ হাজার ১৯৯টি গরু, ১ হাজার ১৮২টি মহিষ, ৪৪ হাজার ৫৪টি ছাগল এবং ৬ হাজার ১৫৬টি ভেড়া।

এদিকে, জেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ৮৫ হাজার ৩১৮টি পশুর, যার মধ্যে ৪২ হাজার ৩৫২টি গরু, ৬১৬টি মহিষ, ৩৮ হাজার ৮৫০টি ছাগল এবং ৩ হাজার ৫০০টি ভেড়া রয়েছে। ফলে এ বছর সাতক্ষীরায় ১৫ হাজার ২৮৮টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানা গেছে।

খামারিরা জানিয়েছেন, পশুখাদ্য ও পরিচর্যার খরচ বেড়েছে। তবুও ভারত থেকে গরু না এলে ভালো দাম পাওয়ার আশায় তারা আশাবাদী। রাজেন্দ্রপুর গ্রামের খামারি প্রভাষ ঘোষ জানান, তার খামারের দুইটি গরুর ওজন ১০ মণের উপরে, দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা। তবে গত বছরের মতো লাভ হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বাজার পরিস্থিতি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ক্রেতারা। কেউ বলছেন, দাম গত বছরের তুলনায় বেশি, কেউ বলছেন তুলনামূলক কম।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. বিষ্ণুপদ বিশ্বাস জানান, “এ বছর পশুর সংখ্যা গত বছরের তুলনায় ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় কোনো সংকটের আশঙ্কা নেই।”

তিনি আরও জানান, ভারত থেকে গরু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় পাচারের শঙ্কা থাকলেও স্থানীয় চাষিদের তেমন ক্ষতির মুখে পড়তে হবে না বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে, খামারগুলোতে দিনভর চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পশু পরিচর্যার কাজ। গরুর খাবার তৈরি থেকে শুরু করে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারের কর্মচারীরা।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন