সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বাংলাদেশি মাসুদের প্রেমের টানে এসে নওগাঁয় আটক ভারতীয় নুপুর

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রেমের টানে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নওগাঁর সাপাহার উপজেলায় এক ভারতীয় কিশোরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এল এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে সোপর্দ করা হয় সাপাহার থানায়।

আটক কিশোরীর নাম নুপুর সরকার (১৬)। সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশের সাপাহার উপজেলার যুবক মাসুদের সঙ্গে নুপুরের পরিচয় হয়। পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সিদ্ধান্ত নেয় নুপুর।

ঘটনার দিন প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত অতিক্রমের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাসুদকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। তবে নুপুর একাই বাংলাদেশে প্রবেশ করে। পরে বামনপাড়া বিওপি'র বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু বিএসএফ তাকে গ্রহণে অস্বীকৃতি জানায়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, "বিজিবির মাধ্যমে কিশোরীকে হস্তান্তরের পর তার বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে।"

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে তাকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নওগাঁ কোর্ট পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী কিশোরী নুপুর সরকার বর্তমানে নওগাঁ জেলা কারাগারে রয়েছেন।

৫৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন