সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিসিবিতে বড় পরিবর্তন: ফারুকের জায়গায় আসছেন বুলবুল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে ফের পালাবদল। গত বছরের আগস্টে ফারুক আহমেদ যখন নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছিলেন, তখনো রাজনৈতিক পট পরিবর্তন এর পেছনে বড় ভূমিকা রেখেছিল।

এবার, আরেক আগস্ট আসার আগেই তার পদত্যাগের ঘণ্টা বেজে উঠল।

বৃহস্পতিবার (গতকাল) রাতে বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়, যা বিসিবি পরিচালনা পর্ষদ ইতোমধ্যেই অনুমোদন করেছে।

আজ (শুক্রবার) বিকেলে বিসিবির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেখানেই আনুষ্ঠানিকভাবে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ঘোষণা করা হতে পারে। অক্টোবর মাসে নির্ধারিত বোর্ড নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত ইস্যুতে সম্প্রতি বিতর্কের মুখে পড়ে বিসিবি। এই বিষয়েই গতকাল একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এনএসসি, যেখানে বিসিবি সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদকে সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী করা হয়। সেই সঙ্গে বিসিবির আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন।

পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে বৃহস্পতিবার রাতেই অনলাইন সভা করে বিসিবি পরিচালনা পর্ষদ। সেই সভাতেই ফারুক আহমেদের কাউন্সিলর পদ বাতিল এবং আমিনুল ইসলামের মনোনয়ন অনুমোদন করা হয়। বোর্ডের এক সিনিয়র পরিচালক ঢাকা পোস্টকে জানান, ‘বোর্ডের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও দ্রুতই সম্পন্ন হবে।’

অবাক করার বিষয়, ফারুক আহমেদের আত্মীয় বলে পরিচিত বিসিবি পরিচালক আকরাম খানও ওই রাতের সভায় উপস্থিত ছিলেন, যদিও এর আগে পরিচালকদের অনাস্থাপত্রে তার স্বাক্ষর ছিল না।

সবমিলিয়ে, আজ বিকেলেই দেশের ক্রিকেট প্রশাসনে একটি বড় পরিবর্তনের ঘোষণা আসতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবির নেতৃত্বে দেখা যেতে পারে প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। তার মেয়াদ চলবে আগামি নির্বাচনের আগ পর্যন্ত, অর্থাৎ প্রায় চার মাস।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন