সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

নওগাঁয় মাদকাসক্ত স্বামীর কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, গণপিটুনিতে স্বামী নিহত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ শহরের আনন্দনগর এলাকায় মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক গৃহনির্মাণ শ্রমিক।

বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন আলী (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩-৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মৌয়ূরী (২৪)-এর সঙ্গে বিয়ে হয় সুমনের। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই সুমনের মাদকাসক্তি, সংসার চালাতে অনীহা ও স্ত্রীর প্রতি নির্যাতনের অভিযোগ ছিল।

বুধবার রাতে সুমন মাদক সেবনের পর স্ত্রীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি রান্নাঘরের একটি হাসুয়া দিয়ে স্ত্রী মৌয়ূরীর গলা ও হাতে কোপ দেন। এতে মৌয়ূরীর বাম হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সুমনকে আটক করে মারধর শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়ার পর সুমনের মৃত্যু হয়। তার শরীরে ও মাথায় মারধরের চিহ্ন ছিল।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। সুমনের মরদেহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালেই রয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

৪৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন