সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিসিবি সভাপতির পদ ছাড়তে পারেন ফারুক আহমেদ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের পর রদবদল আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)।

দীর্ঘ ১২ বছর ধরে সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন বিদায় নেন, তার স্থলাভিষিক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকে নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। গত ৯ মাসে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এরই ধারাবাহিকতায় বিসিবির সর্বোচ্চ পদে পরিবর্তনের গুঞ্জন আবারও জোরাল হয়েছে।

এক জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ মে) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ফারুক আহমেদ। ওই বৈঠকে তাকে সভাপতির পদ ছাড়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে। যদিও আলোচনার বিস্তারিত কিছু জানাননি ফারুক, তবে বৈঠকের বিষয়টি তিনি স্বীকার করেছেন।

এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের বোর্ডে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের উদাহরণ সামনে রেখে বিসিবিও অনাকাঙ্ক্ষিত ঝুঁকির মুখে পড়তে পারে, যদি ফারুক আহমেদ স্বেচ্ছায় পদ না ছাড়েন।

গণমাধ্যমটির তথ্য অনুযায়ী, সিদ্ধান্ত নিতে দু’তিন দিন সময় চেয়েছেন ফারুক আহমেদ। তবে কেন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নাকি তিনি পাননি।

এদিকে সম্ভাব্য নতুন সভাপতির তালিকায় শীর্ষে উঠে এসেছে আরেক সাবেক অধিনায়কের নাম—আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল বর্তমানে আইসিসির সঙ্গে কাজ করছেন, তবে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই। বিসিবির দায়িত্ব গ্রহণে তিনি আগ্রহী এবং চুক্তিভিত্তিক দায়িত্ব নিতে রাজিও হয়েছেন বলে জানা গেছে।

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন