সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

অস্ত্রের মুখে গরু ডাকাতি, অপহরণের পর চালকসহ তিনজন উদ্ধার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বুধবার, ২৮ মে, ২০২৫ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ট্রাক থামিয়ে ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

একইসঙ্গে ডাকাতরা ট্রাকচালক, হেলপার ও আরেকজনকে অপহরণ করে রাজশাহীর চারঘাট এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায়।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি-শেখপাড়া এলাকার দাশুড়িয়া-নাটোর-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান। তিনি জানান, ডাকাতরা গরুবোঝাই ট্রাকটি প্রথমে আরেকটি ট্রাক দিয়ে মহাসড়কে আটকে দেয়। পরে সাত থেকে আটজনের একটি দল অস্ত্রের মুখে চালকসহ তিনজনকে হাত-পা ও মুখ বেঁধে ট্রাক থেকে নামিয়ে অপহরণ করে। এরপর গরুগুলো নিয়ে লালনশাহ সেতু অতিক্রম করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, কোরবানির ঈদ উপলক্ষে গরুগুলো দিনাজপুর থেকে অন্যান্য জেলায় যাচ্ছিল। ভোরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ডাকাত দলের একটি ট্রাক লালনশাহ সেতু অতিক্রম করে ভেড়ামারার দিকে যায়, আর একটি ট্রাকে অপহৃত তিনজনকে নিয়ে অন্যদিকে চলে যায়।

সকালে রাজশাহীর চারঘাট এলাকার একটি সড়কের পাশে ফেলে রেখে যাওয়া অবস্থায় চালকসহ তিনজনকে উদ্ধার করা হয়। পরে তারা ঈশ্বরদী থানায় এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

এ ঘটনায় গরু ডাকাতির ট্রাকটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং পুলিশ সেটি উদ্ধার করে। তবে গরুগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

৪০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন