সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

আজ জানা যাবে কবে ঈদুল আজহা, সন্ধ্যায় বৈঠকে সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৮ মে, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ (বুধবার) অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) এই বৈঠক শুরু হবে।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর যাচাই-বাছাই করে ঈদের তারিখ ঘোষণা করা হবে। দেশের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে টেলিফোন নম্বর— ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর— ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।

যদি আজ চাঁদ দেখা যায়, তবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, ১০ জিলহজ অর্থাৎ আগামী ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে চাঁদ দেখা না গেলে, জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস শুরু হবে শুক্রবার (৩০ মে) থেকে। সেক্ষেত্রে ঈদ উদযাপন হবে ৮ জুন।

ইসলাম ধর্ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এ দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন।

এদিকে সৌদি আরবে ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৫ জুন এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন