সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ঈদের আগে ৩ ও ৪ জুন অতিরিক্ত ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে তারা ঈদের পরের ছুটি কমানোর প্রস্তাব দিয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, “সরকার এবারের ঈদে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এতে রাজধানী ঢাকা থেকে প্রায় ১ কোটি ১০ লাখ এবং আশপাশের এলাকা থেকে আরও ৩০ লাখ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করবেন। কিন্তু ঈদের আগে ছুটি কম থাকায় এই বিপুল সংখ্যক মানুষের যাত্রা ভীষণ দুর্বিষহ হয়ে উঠতে পারে।”

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মে প্রকাশিত প্রজ্ঞাপনে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে কর্মজীবীরা ঈদের সময় টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

তবে ইসলামিক ফাউন্ডেশনের হিসাবে, আগামী ৭ জুন ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী, ঈদের আগে কর্মজীবীরা সর্বোচ্চ দুদিন (৫ ও ৬ জুন) ছুটি পাবেন। আবার ৬ জুন ঈদ হলে শুধুমাত্র একদিন ছুটি মিলবে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, “কোরবানির ঈদে পশুবাহী ট্রাক ও সড়কের পাশে বসানো হাটের কারণে যানজট বেড়ে যায়। ফলে ঢাকা ছাড়ার পথে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়তে পারেন। ঈদের আগে পর্যাপ্ত ছুটি না থাকলে এই ভোগান্তি আরও তীব্র হবে।”

সংগঠনটি মনে করে, ঈদের আগের দুই দিন (৩ ও ৪ জুন) অতিরিক্ত ছুটি ঘোষণা করলে যাত্রীদের চাপ কিছুটা ভাগ হয়ে যাবে এবং ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে।

৩৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন