সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজার প্রায় পুরো এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে, হামাসের দাবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৬ মে, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় ৭৭ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে।

হামাসের অভিযোগ, ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে, বাসিন্দাদের সরিয়ে দিয়ে এবং বিস্ফোরণ ঘটিয়ে এ অঞ্চলগুলো দখল করে নিচ্ছে।

রোববার হামাস ও ইসলামিক জিহাদ এক যৌথ বিবৃতিতে জানায়, তারা গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। এসব হামলায় ব্যবহৃত হয়েছে বোমা, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গোপন অভিযান।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী সর্বশেষ গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে, যা বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু শিশুও রয়েছে। একইদিনে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামলাটি সফলভাবে প্রতিহত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন। গাজার সরকারি মিডিয়া অফিস ধারণা করছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে, যার ফলে প্রকৃত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

এর বিপরীতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নেওয়া হয়।

এদিকে, ফিলিস্তিন সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপ ও আরব অঞ্চলের ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

স্পেন সরকার ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যে চলমান চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে। তারা দ্বি-রাষ্ট্র ভিত্তিক শান্তি সমাধানের পক্ষে কূটনৈতিক চাপ বৃদ্ধির কথা বলেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনায় আনার সুপারিশ করেছে।

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন