সর্বশেষ

জাতীয়দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ
খুলনার ৮৪০ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তা বলয়ে নির্বাচন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
জয়পুরহাটে ব্যালট পেপার ফটোকপির অভিযোগে ৩ জন গ্রেফতার
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯
বিরামপুরে ভোটারদের জিলাপির টোকেন বিতরণ: জামায়াতের ৩ কর্মী আটক
মুন্সীগঞ্জের শিলইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত
বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
নগদ অর্থসহ আটক জামায়াত নেতা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন
ফরিদপুরে কঠোর নিরাপত্তা, ড্রোনে আকাশপথে নজরদারি
শেরপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের এক বীর যোদ্ধার থাইল্যান্ডে চিকিৎসাধীন মৃত্যু 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৪ মে, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা শহিদ মো. হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। আজ শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানযোগে তার মরদেহ ঢাকায় আনা হবে।

শনিবার (২৫ মে) এক শোকবার্তায় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত এবং পরবর্তীতে শহিদ মো. হাসানের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে অনন্তকাল স্মরণ করবে।" তিনি হাসানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাস এলাকায় অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হন মো. হাসান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয় এবং পরে পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, সচিব ইসরাত চৌধুরী, মরহুমের পরিবারের সদস্য এবং লক্ষীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা।

হাসানের মা’র ইচ্ছায় তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন নোয়াখালী সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন