সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটছে, তৃতীয় টি২০ খেলতে চায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১৯ মে, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজের পর সরাসরি পাকিস্তানে উড়াল দেওয়ার কথা ছিল লিটন দাসদের।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে সেই সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। যদিও দুই দেশের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও পাকিস্তান সফরের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে।

সরকারি সবুজ সংকেত পেয়ে সফরটি এখন প্রায় নিশ্চিত হলেও কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। মূলত ক্রিকেটারদের মতামত নিয়েই এখনো আলোচনা চলছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে থাকা অবস্থায় খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। বিসিবি সূত্র জানিয়েছে, মতামত ভাগাভাগি হয়ে থাকলেও অধিকাংশ খেলোয়াড় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। অনেকেই বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার সাথেই থাকার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে পাকিস্তান সফরের আগে খেলোয়াড়দের ফুরসত না দিয়ে ২২ বা ২৩ মে সরাসরি লাহোরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। এজন্য আমিরাতের বিপক্ষে অতিরিক্ত একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বোর্ড। সিরিজটি তিন ম্যাচে উন্নীত করার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। আজ (রোববার) জানা যাবে তারা প্রস্তাবে সাড়া দিচ্ছে কিনা।

বিসিবির একজন কর্মকর্তা বলেন, “আমিরাতে ফাহিম ভাই ইসিবির সঙ্গে কথা বলেছেন। তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাই আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত ইসিবির।”

অন্যদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে আমিরাতে রয়েছেন। শনিবার রাতে তার পাকিস্তান সফর নিয়ে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন রাজা নাকভিও দুবাইয়ে ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ দলকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

পিসিবির পক্ষ থেকে দুটি সম্ভাব্য সূচি পাঠানো হয়েছে বিসিবিকে। প্রথমটি ২৭ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচটি ম্যাচের প্রস্তাব, যাতে দুটি ম্যাচ হবে ফয়সালাবাদে (২৭ ও ২৮ মে) এবং বাকিগুলো লাহোরে (৩১ মে, ১ ও ৩ জুন)। দ্বিতীয় প্রস্তাবে শেষ দুটি ম্যাচ ২ ও ৪ জুন খেলার পরিকল্পনা রয়েছে। তবে আট দিনে পাঁচটি ম্যাচ খেললে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ পড়বে বলে মত দিয়েছেন অনেকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঈদের অন্তত তিন দিন আগে দেশে ফিরতে চান বেশিরভাগ খেলোয়াড়। সে অনুযায়ী সিরিজটি পাঁচ ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচে আনার পরিকল্পনাও করছে বিসিবি—যদি পিসিবি সম্মত হয়।

সবকিছুর ভিত্তি এখন নির্ভর করছে ইসিবির সিদ্ধান্তের ওপর। যদি তারা তৃতীয় টি২০ ম্যাচ খেলতে রাজি না হয়, তবে বাংলাদেশ দলকে দেশে ফিরে সংক্ষিপ্ত বিরতি দিয়ে পরে পাকিস্তানে যেতে হতে পারে—যা বাড়িয়ে দেবে সফরের খরচ।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন