সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশজামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো 'এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ মে, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর প্রথমবারের মতো আয়োজন করা হলো 'এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫'।

রাজধানীর গুলশানের ক্লাব ৮৯-এ এই সেরকম স্মরণীয় অনুষ্ঠানে সংগঠনের ২২ বছর পথচলার স্মৃতি ও অগ্রগামীর সম্মাননা প্রদান করা হয়।

উৎসবমুখর এই আয়োজনের সভাপতিত্ব করেন ডিইউডিএস এর 'ব্লু' অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাবেক সভাপতি ও জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, এনডিএফ বিডি'র চেয়ারম্যান একেএম শোয়েব। অনুষ্ঠান শুরুতে শহীদ ও প্রয়াত বিতার্কিকদের স্মরণে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক, এনডিএফ বিডি'র অ্যালামনাই ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জুডো) এর প্রতিষ্ঠাতা সম্পাদক রাজন অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মিলনমেলা আমাদের সংগঠনের অন্যতম বড় মুহূর্ত।

অনুষ্ঠানে দেশের শীর্ষ বিতার্কিক ও অ্যালামনাইদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা শেয়ার করেন বিভিন্ন সময়ে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এই পর্বে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়।

একেএম শোয়েব বলেন, “নিডিএফ বিডি'র অকুতোভয় তর্কিকরা নতুন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” তিনি অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ নির্ধারণে তাদের অবদানের প্রশংসা করেন।

আনন্দের মুহূর্তে অনুষ্ঠিত হয় চমকপ্রদ কুইজ পর্ব এবং গানের আসর। এছাড়াও উপস্থিত অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যরা কেক কেটে স্মৃতিকে আরও উজ্জ্বল করেন। নৈশভোজের আগে র‍্যাফেল ড্র এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আরা রব, ডাক্তার অদিতি আরা তৃষা, জিয়াউল হক সুমন, এড. তামজিদ হাসান পাপন, ডাক্তার আসিফ, ডাক্তার স্বাক্ষর, আল নোমান, ডাক্তার রিপন ও সংগঠনের মহাসচিব আশিকুর রহমান আকাশ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন এনডিএফ বিডি'র মহাপরিচালক ও প্রখ্যাত উপস্থাপক এম আলমগীর।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো এত বড় আকারে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠনের অ্যালামনাইদের মিলনমেলা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার আরও দৃঢ় হলো।

৪১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন