সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
অপরাধ

ধামরাইয়ে অপহরণকারী আটক: স্থানীয়দের সাহসিকতায় উদ্ধার ২

মোঃ রাসেল হোসেন,ধামরাই
মোঃ রাসেল হোসেন,ধামরাই

শনিবার, ১০ মে, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার চাওনা এলাকায় অপহরণের শিকার দুই ব্যক্তিকে ফেলে যাওয়ার সময় স্থানীয় জনতা চার অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন রফিকুল ও টুটুল, যাদের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রফিকুল ও টুটুল বগুড়ার উদ্দেশ্যে বাইপাইল বাসস্ট্যান্ডে যান। এ সময় একটি প্রাইভেটকার তাদের কাছে এসে গন্তব্য জানতে চায়। ভাড়া ঠিক করে গাড়িতে ওঠার পরপরই যাত্রীবেশে থাকা তিনজন ও চালক মিলে তাদের চোখ, মুখ ও হাত বেঁধে ফেলে। এরপর তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং বাড়িতে ফোন করে মুক্তিপণের দাবি করে।

অপহরণকারীরা বিভিন্ন স্থানে ঘোরানোর পর চাওনা এলাকায় এনে রফিকুল ও টুটুলকে নামিয়ে দেয়। তখন তারা চিৎকার শুরু করলে আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে এসে প্রাইভেটকারসহ চার অপহরণকারীকে আটক করে এবং গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, জয়নাল (৩৮), মোশারফ হোসেন (৪২), মেহেদী হাসান (২৭) ও আব্দুল আজিজ (৩২)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, “স্থানীয়দের সহায়তায় চার অপহরণকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

৪২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন