সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মেঘালয়ের ৩ জেলায় রাত্রিকালীন কারফিউ, আদেশের অনুলিপি সিলেট প্রশাসনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট

শনিবার, ১০ মে, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

৮ মে থেকে কার্যকর হওয়া এই কারফিউ পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস এবং পশ্চিম জৈন্তিয়া হিলস জেলায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

মেঘালয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ থাকবে। সীমান্ত এলাকায় এখনো পুরোপুরি কাঁটাতারের বেড়া স্থাপন না হওয়ায় চোরাচালান, সন্ত্রাসী কার্যকলাপ এবং অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব জৈন্তিয়া হিলস জেলার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশ আরস্থি স্বাক্ষরিত আদেশে বলা হয়, “সীমান্ত এলাকা বেড়াবিহীন হওয়ায় এই অঞ্চল চোরাকারবারি, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ও অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।”

এ আদেশের একটি অনুলিপি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়েও পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, “ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিবেচনায় নেওয়া পদক্ষেপ এটি। তবে বিষয়টি আমাদেরকেও জানানো হয়েছে।”

এছাড়াও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। স্থানীয়দের সচেতন করার পাশাপাশি রাতের সময় চোরাচালান ঠেকাতে টহলও জোরদার করা হয়েছে।”

ভারতীয় সংবাদমাধ্যম ‘শিলং টাইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, মেঘালয়ের এই তিনটি জেলায় সীমান্ত এখনো পূর্ণাঙ্গভাবে সুরক্ষিত নয়, যার ফলে রাতের আঁধারে অবৈধ তৎপরতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন