সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

তাপপ্রবাহে পুড়ছে দেশ, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ তাপপ্রবাহ বইছে। গত বুধবার থেকে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে, যা বৃহস্পতিবার গিয়ে চরমে পৌঁছায়।

দেশের ৪৫টিরও বেশি জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ। ঢাকায়ও ছিল প্রচণ্ড গরম—তাপমাত্রা পৌঁছায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীর জন্য এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ।

আবহাওয়াবিদরা জানান, দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল এ তাপপ্রবাহের আওতায় রয়েছে। আবহাওয়ার বর্তমান প্রবণতা বজায় থাকলে এই তাপপ্রবাহ আরও অন্তত তিন দিন অব্যাহত থাকতে পারে।

তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি হলে মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ ডিগ্রি বা তার বেশি হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

আজ শুক্রবারও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল শনিবার একই ধারা অব্যাহত থাকবে।

তবে রবিবার থেকে কিছুটা স্বস্তির সম্ভাবনা দেখা দিয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার দেশের আরও কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে, যা তাপপ্রবাহের তীব্রতা খানিকটা প্রশমিত করতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে ১-৩টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ এবং ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়েরও।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন