সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

'লাইট হাউজ'র আহ্বানে প্রেসক্লাবে মানববন্ধন, নতুন সংবিধান ও জুলাই সনদের দাবি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি

বুধবার, ৭ মে, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নয়া সংবিধান প্রণয়ন ও জুলাই বিপ্লব সনদ ঘোষণার দাবিতে জাতীয় মানবাধিকার সংস্থা ‘লাইট হাউজ’ আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য সচিব বিশিষ্ট বুদ্ধিজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব এবিএম সাইফুল্লাহ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ, জুলাই গণহত্যার বিচার, সামাজিক সমতা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান।

৩৬ শে জুলাই বাস্তবায়ন পরিষদের উদ্যোক্তা, কবি ও সাহিত্যিক নোমান সাদিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বলেন, "জুলাই গণহত্যাকারীদের নিষিদ্ধ ঘোষণা করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এর মধ্য দিয়েই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।"

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট শাহানারা সপ্না, পেশাজীবী বিষয়ক সম্পাদক ডাঃ দেলোয়ার জাহান ইমরান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমদ প্রমুখ।

তাঁরা সবাই নতুন সংবিধানের মাধ্যমে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মেহনতী মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী নুর আলম দুলাল, মির্জা ফরহাদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ।

বক্তারা বলেন, "বর্তমান বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে নয়া সংবিধান অপরিহার্য।"

এই মানববন্ধনের মধ্য দিয়ে মানবাধিকার কর্মীরা বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দেন—সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র এবং মৌলিক অধিকারের প্রশ্নে আর কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না।

৬৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন