সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
আন্তর্জাতিক

‘অপারেশন সিঁদুর’: ধ্বংস ৯টি জঙ্গি ঘাঁটি, জয়শঙ্করের পোস্টে জানা গেছে তথ্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৭ মে, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ভেতরে ও আজাদ কাশ্মীরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

বুধবার ভোররাতে চালানো এই অভিযানকে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ভারত।


ভারতের সামরিক সূত্র জানিয়েছে, অভিযানে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিন-এর ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে বাহাওয়ালপুর ও মুরিদকেতে। গোয়েন্দা সূত্র অনুযায়ী, এই অভিযানে অন্তত ৮০ জন জঙ্গি নিহত হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, মুরিদকেতে লস্কর-ই-তইয়্যেবার আদর্শিক কেন্দ্র হিসেবে পরিচিত ‘মসজিদ ও মারকাজ তাইয়্যেবা’ ধ্বংস করা হয়, যেটিকে ভারত দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসের নার্সারি’ হিসেবে চিহ্নিত করে আসছে।

ভারতের দাবি, হামলার লক্ষ্যবস্তু ৯টি স্থানের মধ্যে ৪টি পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং ৫টি আজাদ কাশ্মীরে। ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, কোনো পাক সেনাঘাঁটি লক্ষ্য করা হয়নি, তবে পাক সেনাবাহিনী, আইএসআই এবং এসএসজি এই জঙ্গি ঘাঁটিগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল।

বুধবার দিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়। ভারতীয় সময় রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ২৫ মিনিট ধরে চলে এই অভিযান। ব্রিফিংয়ে অভিযানের ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।

এই ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।” তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও ফোনালাপে ভারতীয় অবস্থান তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’ ভারতের কৌশলগত, আবেগঘন এবং সাংস্কৃতিক বার্তা বহন করে। এটি শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানকে তুলে ধরেছে।

তবে এই ঘটনার পর উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন