সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

চট্টগ্রামে ঈদুল আজহায় ১৬টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তাব, প্রয়োজন নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরে ১৬টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তাব দিয়েছে। তবে এ ব্যাপারে জেলা প্রশাসনের অনুমোদন এখনও পাওয়া যায়নি।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, হাটগুলো পহেলা জিলহজ থেকে ১০ দিনের জন্য বসানো হবে, কিন্তু অনুমতি না পাওয়ায় ইজারা কার্যক্রম শুরু করা যায়নি। এই হাটগুলোর জন্য অনুমতি চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে ১৫ এপ্রিল। যদিও চসিকের কর্মকর্তারা এ বিষয়ে কোন রাজনৈতিক চাপের অভিযোগ অস্বীকার করেছেন, তবুও ১৬টি হাট বসানোর প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

নগরে বর্তমানে তিনটি স্থায়ী পশুর হাট রয়েছে: সাগরিকা গরু বাজার, বিবিরহাট পশুর হাট ও পোস্তার পাড় ছাগল বাজার। গতবার ঈদুল আজহায় সাতটি অস্থায়ী হাট বসানো হয়েছিল, যার মাধ্যমে সিটি করপোরেশন আয় করেছিল ৫ কোটি ৬ লাখ টাকা। এবারের প্রস্তাবিত ১৬টি অস্থায়ী হাটের মধ্যে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে তিনটি হাট বসানোর প্রস্তাব রয়েছে, বাকিগুলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

সিটি করপোরেশন সূত্রে জানানো হয়েছে, অনেক সময় অবৈধ হাট বসানোর ঘটনা ঘটে, যা রাজস্ব হারানোর কারণ হয়। সে কারণে এসব স্থানে বৈধ হাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের চাপের কারণে বেশি হাট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগও রয়েছে।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল জানিয়েছেন, "রাজস্ব আদায়ের জন্যই সঠিক স্থানে হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং হাট ইজারায় রাজনৈতিক প্রভাব রাখা হবে না।" তবে নাগরিক সমাজের এক প্রতিনিধি জানিয়েছেন, "এতগুলো হাটের প্রয়োজনীয়তা নিয়ে কোনো জরিপ না থাকলেও, ইজারা ও হাসিল আদায়ের মাধ্যমে বিপুল অর্থের লেনদেনের সুযোগ তৈরি হওয়ায় এটি রাজনৈতিক দলের স্বার্থে হতে পারে।"

এভাবে নগরের বিভিন্ন জায়গায় এতগুলো অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যানজটের সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন