সর্বশেষ

রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকটি সঞ্চালনা করেন মনির হায়দার।

এদিকে, এনসিপি-র পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এর আগে, গত ১৯ এপ্রিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছিল জাতীয় নাগরিক পার্টি। দেশের মৌলিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন।

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন