সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
বিনোদন

মোশাররফ করিমের রক্তাক্ত রূপে চমক, আসছে ‘ইনসাফ’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার একদম ভিন্ন ও ভয়ংকর লুকে হাজির হচ্ছেন বড় পর্দায়। পরিচালক সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টারে দেখা গেছে তার রক্তমাখা রূপ।

পোস্টারে মোশাররফের চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, রক্তের দাগে রঞ্জিত পোশাক, হাতে কুড়াল এবং ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ—সব মিলিয়ে এক প্রতিশোধপরায়ণ চরিত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

পরিচালক সঞ্জয় সমদ্দার রবিবার (৪ মে) সন্ধ্যায় দ্বিতীয় পোস্টার উন্মোচন করে বলেন, “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!” তার এ বক্তব্যেই সিনেমার গল্পে প্রতিশোধ আর ন্যায়বিচারের বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে ২৫ এপ্রিল প্রকাশিত প্রথম পোস্টারে দেখা গিয়েছিল সিনেমার আরেক চরিত্র শরীফুল রাজকে, যিনি রক্তাক্ত কুড়াল হাতে ও ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়েছিলেন। তবে মোশাররফ করিমের চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, সে বিষয়ে এখনো মুখ খোলেননি নির্মাতা।

‘ইনসাফ’ একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা, যার শুটিং শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে এবং বর্তমানে চলছে শেষ পর্যায়ের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত এই সিনেমাটি।

নায়িকা হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দার কমার্শিয়াল ছবিতে অভিষেক করতে যাচ্ছেন।

প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। উল্লেখযোগ্য যে, ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা হলেও, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তার প্রথম কাজ। এর আগে তিনি টালিউডে সুপারস্টার জিৎকে নিয়ে ‘মানুষ’ সিনেমা নির্মাণ করেছিলেন।

মোশাররফ করিমের নতুন লুক ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে, যা সিনেমার প্রতীক্ষা আরও বাড়িয়ে তুলছে।

৫৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন