সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

শাপলা চত্বরে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করলো হেফাজতে ইসলাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ মে, ২০২৫ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী জানিয়েছেন, এই তালিকায় ৯৩ জন নিহতের নাম, ঠিকানা ও পরিবারের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন, এটি শুধুমাত্র একটি প্রাথমিক খসড়া এবং যাচাই-বাছাই শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, ব্লগারদের বিচারের দাবি এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি নিয়ে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। এতে হাজার হাজার কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

সেদিন রাতের শেষপ্রহরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়। হেফাজতের দাবি, ওইদিন বহু মানুষ নিহত হন। ঘটনার পর মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ৬১ জন নিহতের তথ্য জানায়, যদিও সরকার পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে অভিযানে কেউ নিহত হয়নি। তবে সেই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে তখনই প্রশ্ন ওঠে।

দীর্ঘদিন পর এসে হেফাজতের পক্ষ থেকে নিহতদের তালিকা প্রকাশে নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানা গেছে, কারণ বহুদিন ধরেই তালিকা প্রকাশ না হওয়ায় সংগঠনের অভ্যন্তরেও ক্ষোভ ছিল।

হেফাজত জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে আরও কিছু সময় প্রয়োজন হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের বেশিরভাগই তরুণ ও যুবক ছিলেন।

৪৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন