সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৫ মে, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এই শুল্ক কার্যকরের পদ্ধতি কী হবে, তা এখনো পরিষ্কার নয়।

সোমবার (৫ মে) আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (৪ মে) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, “অন্যান্য দেশ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের দিকে আকৃষ্ট করছে। এর ফলে হলিউডসহ যুক্তরাষ্ট্রের সিনেমা শিল্প ক্ষতির মুখে পড়ছে। এটি শুধু অর্থনৈতিক সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তারও হুমকি এবং একই সঙ্গে এটি একটি বার্তাগত ও প্রচারণার লড়াই।”

ট্রাম্প জানিয়েছেন, তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসকে বিদেশি সিনেমার ওপর শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের ভাষায়, “আমরা এখন খুব কম সিনেমা তৈরি করছি। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র শিল্পকে প্রায় ছিনিয়ে নিয়েছে। যদি তারা আমাদের দেশে সিনেমা বানাতে না চায়, তাহলে তাদের সিনেমার ওপর শুল্ক আরোপ করা উচিত।”

এছাড়া তিনি সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটকে ‘বিশেষ দূত’ হিসেবে নিয়োগ করেছেন, যারা হলিউডের ব্যবসা পুনরুদ্ধারের দায়িত্বে থাকবেন। ট্রাম্পের মতে, এই তারকারা তার ‘চোখ ও কান’ হিসেবে কাজ করবেন এবং ‘হলিউডের সোনালী যুগ’ ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে হলিউড নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যে রয়েছে কোভিড-১৯ মহামারির অভিঘাত এবং ২০২৩ সালের অভিনেতা ও লেখকদের ধর্মঘট। ২০২৪ সালে হলিউড স্টুডিওগুলোর বৈশ্বিক আয় প্রায় ৩০ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কম।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন