সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক
হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় যৌতুকের অভিযোগে নববধূর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মিমাংসা
জ্বালানি তেলের নিরাপত্তায় চট্টগ্রাম সমুদ্রসীমানায় নৌবাহিনী টহল
টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি দেখিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ভিডিওটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত : ধুলাসার চেয়ারম্যান
সুন্দরবনের জলদস্যু করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওসমান গণি আটক
পদ্মায় ডুবে যাওয়া তেলের ট্যাংকার ১৬ ঘন্টা পর উদ্ধার
বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি, নগরজুড়ে ময়লার স্তূপ
মির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

আয়কর ফাঁকিরোধে কঠোর হচ্ছে এনবিআর, কর্মকর্তাদের জন্য টার্গেট নির্ধারণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ মে, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আয়কর রিটার্ন না দেওয়া এবং কর ফাঁকির প্রবণতা রোধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এবার থেকে যারা রিটার্ন জমা দেন না কিংবা কর ছাড় নেন, তাদের কাছ থেকে রাজস্ব আদায়ে কর কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট লক্ষ্য (টার্গেট) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রবিবার রাজধানীর বনানীতে এক হোটেলে “আসন্ন বাজেট: রাজস্ব খাত ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেমিনারের আয়োজন করে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।

এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রথম থেকেই দেশে বিপুল পরিমাণে কর অব্যাহতি দেওয়া হয়ে আসছে। বর্তমানে যে পরিমাণ রাজস্ব সংগ্রহ হয়, তার সমপরিমাণ অর্থ কর ছাড়ের কারণে হাতছাড়া হয়।” তিনি আরও উল্লেখ করেন, অনেকেই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিলেও রিটার্ন দাখিল করেন না, যার ফলে নিয়মিত করদাতাদের ওপর চাপ বাড়ে।

এনবিআর চেয়ারম্যান জানান, কমিশনারেট পর্যায়ে নির্দেশনা দেওয়া হবে যে, তারা কত করদাতাকে রিটার্নের আওতায় আনছে এবং রিবেট পাওয়া গ্রাহকদের থেকে কী পরিমাণ রাজস্ব সংগ্রহ করছে, তা পরিমাপ করা হবে। তিনি বলেন, “এখন পর্যন্ত এনবিআরের ৯২ শতাংশ রাজস্ব উৎসে করসহ বিভিন্ন মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আসে, মাত্র ৮ শতাংশ রাজস্ব সরাসরি কর্মকর্তাদের মাধ্যমে আসে। নতুন ব্যবস্থায় কর্মকর্তাদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে।”

চেয়ারম্যান আরও বলেন, সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের চাপ বেড়েছে, তাই এভাবে কর ছাড় দিয়ে টিকে থাকা সম্ভব নয়। নতুন করছাড় নীতিতে ছাড় দেওয়ার ক্ষমতা সংসদের হাতে থাকবে, এবং আসন্ন বাজেটে ব্যবসায়িক পরিবেশ সহজ করার নানা উদ্যোগের পাশাপাশি রাজস্ব আহরণ নিশ্চিত করা হবে।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন