সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
খেলা

তামিম ইকবালের ক্রিকেট অধ্যায়ের ইতি, নজর এখন প্রশাসনে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় দল থেকে বিদায়ের পর এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিম ইকবালের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও শঙ্কায়।

ফলে কার্যত বলা যায়, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনারের ক্রিকেটার অধ্যায় শেষের পথে। এবার তিনি মনোযোগ দিচ্ছেন অবসর–পরবর্তী জীবনে, আর সেটির ইঙ্গিত মিলছে তার সাম্প্রতিক কর্মকাণ্ডে।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন তামিম। সেখানে তিনি শুধু ক্রিকেটের প্রসঙ্গেই কথা বললেন না, বিসিবির আসন্ন নির্বাচন নিয়েও নিজের মতামত তুলে ধরলেন।

তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার, কারা ডিসিশন মেকার, কারা আমাদের রিপ্রেজেন্ট করছে—এগুলো খুব গুরুত্বপূর্ণ। বোর্ড পরিচালকদের কী স্বপ্ন, তাদের ক্রিকেট বোঝার ক্ষমতা—এসবের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ভালো করা, জেতা বা খারাপ করা সবকিছু জড়িত।’

আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচন নিয়ে তিনি যোগ্য প্রার্থীদের নির্বাচনের আহ্বান জানান। তামিম বলেন, ‘আমি ছোট হয়ে একটা অনুরোধ করতে চাই—যাদের বেসিক ক্রিকেটিং ধারণা আছে, যারা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে স্বপ্ন দেখে, তাদেরকেই নির্বাচিত করুন।’

নিজের এলাকার লিগ পর্যন্ত সঠিকভাবে আয়োজন না করা বোর্ড পরিচালকদেরও তীব্র সমালোচনা করেন তামিম, ‘বাংলাদেশের সবচেয়ে বড় খেলা ক্রিকেট। যারা নিজের জেলা বা বিভাগে ক্রিকেটের উন্নতি না করতে পারে, তাদের বোর্ডে থাকার দরকার নেই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন